শিবিরের ৪০ সেকেন্ডের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় আজ সোমবার সকালে ইসলামী ছাত্রশিবির মিছিল করেছে। মিছিলের স্থায়িত্ব ছিল মাত্র ৪০ সেকন্ড। পুলিশ ও গোয়েন্দা সূত্রে এ খবর জানা গেছে।কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক আবদুল আজিজ বলেন, ‘সাধারণত সকালের দিকে থানায় পুলিশের সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। মনে হচ্ছে, এ সুযোগেই তাঁরা (শিবির) ঝটিকা মিছিল করেছে। তবে পুলিশ তত্পর রয়েছে।’ ভবিষ্যতে ৪০ সেকেন্ডও মিছিল করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।গোয়েন্দা শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে শিবিরের প্রায় ৫০ জন সদস্য হঠাত্ করে সিঙ্গার মোড় এলাকায় মিছিল বের করেন। বের হওয়ার পরপরই তাঁরা আবার যে যাঁর মতো পালিয়ে যান। এ মিছিলের স্থায়িত্ব ছিল সর্বোচ্চ ৪০ সেকেন্ড।