শিমুল মুস্তাফার আবৃত্তিতে রবীন্দ্রসরোবর কাব্যময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার ছন্দে দুলিয়ে দিয়েছিলেন শ্রোতাদের বিকাল বাকশিল্পী শিমুল মুস্তাফা। ‘আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’ নামে একক আবৃত্তির অনুষ্ঠানে টানা প্রায় পাঁচ ঘণ্টায় ৭১টি কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন তিনি কাব্যানুরগী শ্রোতাদের। গতকাল শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী।শিমুল মুস্তাফা এতে আবৃত্তি করে শোনান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার গ্রাস’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, জসীমউদ্দীনের ‘প্রতিদান’, জীবনানন্দ দাশের ‘নাবিক’, শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’, জয়দেব বসুর ‘নেকড়ে’, ব্রেখটের ‘মারী ফারার’সহ ৭১টি কবিতা।গত বছরও বিজয়ের মাসে তিনি রবীন্দ্রসরোবরে পাঁচ ঘণ্টাব্যাপী ৮২টি কবিতা আবৃত্তি করেছিলেন।