শিরোপা জয়ের পর...
ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো পড়ে চিকচিক করছিল প্রতিটি মুখ। বিশ্বকাপের সোনালি ট্রফির ছটায় উজ্জ্বল। আবেগ আর আনন্দের ঝরনাধারায় বিলীন তখন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। স্বপ্নপূরণের মুহূর্তটায় কেমন ছিল তাঁদের অনুভূতি?টেন্ডুলকারকে উৎসর্গ—বিরাট কোহলিআমার জন্য অসাধারণ এক মুহূর্ত। এটা আমার প্রথম বিশ্বকাপ এবং এর চেয়ে ভালো আর কী হতে পারত! এই জয় আমি পুরো জাতি আর টেন্ডুলকারকে উৎসর্গ করছি। ২১ বছর ধরে পুরো জাতির বোঝা বয়ে বেড়াচ্ছেন তিনি। ম্যাচের পর তাঁকে কাঁধে তুলে নেওয়াটা ছিল আমাদের দায়িত্ব। সবচেয়ে গর্বের মুহূর্ত—শচীন টেন্ডুলকারএর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম? এটা পরম পাওয়া। জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত এটি। অসাধারণ ক্রিকেট খেলার জন্য পুরো দলকেই ধন্যবাদ জানাই। ভালো কিংবা মন্দে আমরা সবাই একত্রিত থেকেছি। মাইক হর্নকেও (দক্ষিণ আফ্রিকার দুঃসাহসিক এক অভিযাত্রী) ধন্যবাদ জানাতে হয়। তার সঙ্গে কয়েকটি সেশন কাটানোটা খুব সাহায্য করেছে আমাদের। গ্যারি কারস্টেন আর প্যাডি উপটনকেও ধন্যবাদ। আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে তারা। প্রশংসা তাদের প্রাপ্যই। গত দুই বছরই আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি এবং তার ফলই এই বিশ্বকাপ জয়।একটা স্বপ্নপূরণ—গৌতম গম্ভীরবিশ্বকাপ আমরা টেন্ডুলকারের জন্য জিততে চেয়েছি। কাজেই বিশ্বকাপটা টেন্ডুলকারেরই। আনন্দের সাগরে ডুব দেওয়ার সময় এখন আমাদের। যুবরাজ আর হরভজন সিংয়ের জন্য ২০০৭ বিশ্বকাপটা ছিল দুঃস্বপ্নের। বিশ্বকাপ জয়টা যে কী, সেটা তারা তাই ভালো করেই জানে! এটা যেন একটা স্বপ্নপূরণ। ঈশ্বরকে ধন্যবাদ—হরভজন সিংবিশ্বকাপ জয় আমার কাছে বিশ্ব জয়। তিনটি বিশ্বকাপের দলে ছিলাম আমি, এবার শিরোপা জিতলাম। ঈশ্বরকে ধন্যবাদ। এই জয় আমি পুরো জাতিকে উৎসর্গ করছি। দেশের মানুষের সমর্থন ছাড়া আমরা বিশ্বকাপ জিততে পারতাম না।অসাধারণ দলীয় চেতনা—বীরেন্দর শেবাগএক বছর আগে ডাম্বুলাতে একটা ম্যাচ খেলার সময়ই আমরা ওয়াংখেড়েতে ফাইনাল খেলার কথা আলোচনা করেছিলাম। কিছু কঠিন ম্যাচ খেলেছি আমরা। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমাদের দলীয় চেতনা ছিল অসাধারণ। এটার বলেই সব বাধা পেরিয়ে গেছি আমরা। টেন্ডুলকারকে মাঠে ডাইভ দিতে দেখাটা ছিল দারুণ প্রেরণার। টেন্ডুলকারের জন্য—জহির খানএর বেশি কিছু চাইতে পারতাম না। বিশ্বকাপ আমরা টেন্ডুলকারের জন্যই জিততে চেয়েছি। যুবরাজ যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, আমি ওকে বলেছি যে ও আমাদের বিশ্বকাপ জেতাতে পারে এবং যুবরাজ তাই করেছে।