শিলংয়ে ভেঙে ফেলা হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিলংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিধলি হাউস’ নামের বসতবাড়িটি ভেঙে ফেলা হয়েছে। শিলংয়ে শেষবার ১৯২৭ সালে বেড়াতে এসে রবীন্দ্রনাথ এই বাড়িটিতে ছিলেন। বাড়িটিতে অবস্থানকালে তিনি কয়েকটি সাহিত্যকর্ম রচনা করেন।আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রবীন্দ্রনাথের শিলংয়ের এই বাড়িটি সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে। যে সময় এই বাড়িটি ভেঙে ফেলা হলো, ঠিক সেই সময়েই ভারতে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।জানা গেছে, বাড়িটির বর্তমান মালিক শিলংয়ের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও লোকসভার সদস্য ভিনসেন্ট পালার ভাই ফিলিপ পালা কয়েক দিন আগে এই বাসাটি ভেঙে ফেলেন।মুখ্যমন্ত্রী মুকুল সাঙমা এই ভবন ভাঙার কারণ জানতে চাইলে বলেন, তিনি এই ঐতিহাসিক বাড়িটি সম্পর্কে তিনি কিছু জানতেন না। তিনি আরও বলেন, সাধারণত ঐতিহাসিক ভবন চিহ্নিত করাটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। তারপর সেটাকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা দেওয়া হয়।