শিলংয়ে রবীন্দ্রনাথের আরও একটি স্মৃতি ধ্বংস হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শিধলি হাউস’ নামের বসতবাড়িটি ভেঙে ফেলার এক সপ্তাহ আগে ধ্বংস করা হয়েছে। আর একটি বাড়ির খোঁজ পাওয়া গেছে, যেটি অযত্ন আর অবহেলায় ধ্বংস হওয়ার পথে। বাড়িটির নাম ‘ব্রুকসাইড বাংলো’।আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শিলংয়ে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত তিনটি বাড়ির মধ্যে একটি গত সপ্তাহেই ভেঙে ফেলা হয়েছে।১৯১৯ সালে পাহাড়ি শহরে বেড়াতে এসে কবি এই বাড়িতে এক মাস ছিলেন। এই বাড়িতে বসেই কবি ‘একটি ছাউনী এবং একটি দিন’ নামের একটি সাহিত্যকর্ম রচনা করেছিলেন। এ ছাড়া কবি এ বাড়িতে অবস্থানকালে বেশ কিছু ইংরেজি অনুবাদও করেছিলেন।