শিলাইদহ কুঠিবাড়ীতে গান ও কবিতা পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ীতে লোকজনের আনাগোনা সব সময়ই থাকে। তবে গতকাল রোববার সন্ধ্যার সময়টা ছিল অন্য রকম। পুরো কুঠিবাড়ীর চিত্র বদলে গেছে। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাইকমিশনের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে দর্শক-সমাগম ছিল দেখার মতো। উদ্বোধনী দিনে গান পরিবেশন করেন ভারতীয় রবীন্দ্রসংগীত শিল্পী অভিরূপ গুহঠাকুরতা। ‘আজি বিজন ঘরে নিশীত রাতে আসবে যদি শূন্য হাতে’ গান দিয়ে শুরু করেন গান। একে একে ‘এবার আমায় ডাকলে দূরে সাগর পাড়ে গোপন করে’সহ গান শোনান।