শিলার পরে চিকনি চামেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিলা কি জাওয়ানি’তে ঝলকানি দেখিয়ে ঝড় তুলেছেন অসংখ্য ভক্তের বুকে। এবার তিনি আসছেন আরেক ঝড় নিয়ে। এই ঝড়ের নাম ‘চিকনি চামেলি’! হ্যাঁ, ক্যাটরিনা কাইফ ফের আরেকটা আইটেম গানে নাচতে আসছেন। ছবির নাম অগ্নিপথ। করন জোহর প্রযোজিত এই ছবির পরিচালক করন মালহোত্রা। ১৯৯০ সালে নির্মিত অগ্নিপথ ছবির আধুনিক সংস্করণ এটি। ছবিতে ক্যাটরিনার ব্যাপারে টুইটারে করন বলেন, ‘অগ্নিপথ ছবিতে ক্যাটরিনা একটা পূর্ণাঙ্গ আইটেম গান করবেন। এর নাম চিকনি চামেলি। সপ্তাহ খানেকের মধ্যেই গানটির শুটিং শেষ করব আমরা।’ অগ্নিপথ ছবিতে অভিনয় করছেন হূতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, ঋষি কাপুরও। টিএনএন।