শিলিগুড়ি কারাগারে বাংলাদেশি বন্দীদের অনশন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি কারাগারে আমরণ অনশনরত বাংলাদেশের ১১ জন বন্দী সাময়িকভাবে তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিলিগুড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবীন্দ্রনাথ সামন্ত কারাগারে গিয়ে বোঝানোর পর তাঁরা সাময়িকভাবে অনশন প্রত্যাহার করতে রাজি হন।সাজার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে না পেরে এবং অবিলম্বে বাংলাদেশে পাঠানোর দাবিতে শিলিগুড়ির বিশেষ কারাগারে বাংলাদেশের ১৯ জন বন্দী গত রোববার থেকে আমরণ অনশন শুরু করেন। তাঁদের মধ্যে দেশে ফেরানোর আশ্বাসের বিষয়ে কারাধ্যক্ষ মধুসূদন সরদার প্রথম আলোকে জানান, কর্তৃপক্ষের দেশে ফেরানোর আশ্বাসে তাঁরা আগে আট বন্দীকে অনশন প্রত্যাহারে সক্ষম হন। বাকি ১১ জন বন্দীও কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাময়িকভাবে অনশন প্রত্যাহার করেন।