শিল্প পুলিশ গঠনের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্পের নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ দল গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এতে সভাপতিত্ব করেন।এই ইউনিটে প্রথম পর্যায়ে এক হাজার ৪০০ সদস্য নিয়োগ করা হবে। তাঁদের নাম হবে শিল্প পুলিশ। বিভিন্ন পোশাক তৈরির কারখানায় বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন অবনতি হচ্ছে, তেমনি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। সর্বশেষ গত সোম ও মঙ্গলবার আশুলিয়ায় এনভয় ডিজাইন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।