শিল্প-পুলিশের যাত্রা শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের বহুদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শিল্প-পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে শিল্প-পুলিশের ২৫ কর্মকর্তার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে এক হাজার ৫৮০ জন শিল্পাঞ্চল পুলিশ নিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। কোনো স্বার্থান্বেষী মহল যেন শিল্প কারখানায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখবে বিশেষ এ পুলিশ বাহিনী।