শিল্প ব্যাংক ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্প ব্যাংকের ১৫তলার একটি কক্ষে আগুন লেগে কম্পিউটার, ইউপিএস, মূল্যবান কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত। তবে এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। জানা গেছে, আজ ভোরে দায়িত্বরত ব্যাংকের নিরাপত্তাকর্মীরা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফুলবাড়িয়া ইউনিটসহ ফায়ার সার্ভিসের চার-পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আনে।