শিল্পকলা একাডেমীতে পার্থপ্রতিম মজুমদারের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলে ফুলে সাজানো মঞ্চ। মাঝে একটি সাজানো চেয়ারে পার্থপ্রতিম মজুমদার। তাঁকে ঘিরেই সমবেত নৃত্যে ধ্বনিত হচ্ছে ‘ভেঙেছ দুয়ার এসেছো জ্যোর্তিময় তোমারই হোক জয়’। ফরাসি সরকারের গৌরবজনক নাইট উপাধিপ্রাপ্তিতে তাঁর সংবর্ধনার আয়োজন করে শিল্পকলা একাডেমী, প্রজন্ম-৭১, চলচ্চিত্রম, নাটুকে ও নৃত্যম।গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আলোচনা করেন সাংবাদিক শাহীন রেজা নূর প্রমুখ।পরে পার্থপ্রতিমের সম্মানে আয়োজিত সংগীতায়োজনে গান করেন শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, নকীব খান, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও বর্ণা ইয়াসমিন। সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যম ও ধ্রীতির শিল্পীরা।