শিল্পকলা একাডেমীতে বর্ষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যায় অনেকটা নীরব ছিল শিল্পকলা একাডেমী এলাকা। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার প্রাঙ্গণে হঠাৎ ঢোল-করতলের শব্দ এবং নাট্যকর্মীদের হর্ষধ্বনি ভেঙে দিল এই নীরবতা। মঙ্গলপ্রদীপের মিষ্টি আলোয় আলোকিত হয়ে উঠল ওই প্রাঙ্গণ। বাংলা ১৪১৮ সনকে বিদায় জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।অনুষ্ঠানে ছিল সংস্কৃতিকর্মীদের প্রীতি সম্মিলন ও আপ্যায়ন, চৈত্রসংক্রান্তিবিষয়ক আলোচনা, নাট্য ও সংস্কৃতিজনদের শুভেচ্ছা, একক ও দলীয় আবৃত্তি, সংগীত ইত্যাদির সমন্বয়।