শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের ৪০ বছর উপলক্ষে শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে নেওয়া হয়েছে মাসব্যাপী বিজয় উৎসবের সাংস্কৃতিক আয়োজনের নানা কর্মসূচি। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বপ্নের স্বদেশ বিনির্মাণে সংস্কৃতির প্রত্যয়ী যাত্রা’ স্লোগান নিয়ে ১ ডিসেম্বর রাতে ৪০ হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। আজ রোববার থেকে এই কর্মসূচির আওতায় শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। নানা বর্ণাঢ্য আয়োজন ছড়িয়ে পড়বে একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার, সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং উন্মুক্ত প্রাঙ্গণে। গতকাল শনিবার একাডেমীর সেমিনারকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।