শিল্পকলা একাডেমীতে ভাওয়াইয়া গানের বৈঠকি আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাওয়াইয়া গানের দলের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ ভাওয়াইয়া গানের আসর। ‘ভাওয়াইয়া’ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে কাল রোববার সন্ধ্যায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘ও মোর কন্যা রে’ শীর্ষক এ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধন করবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।