শিল্পকলা একাডেমীতে ‘মুক্তি মুক্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের চার দশক উপলক্ষে শিল্পকলা একাডেমীর মাসব্যাপী বিজয় উৎসবে শুক্রবার ছিল মুখরিত। জাতীয় নাট্যশালার আয়োজনে ছিল একক ও দলীয় সংগীত, নৃত্য, শিশুদের সংগীত পরিবেশনা, প্রতিবন্ধী শিশুদের সংগীত পরিবেশনা, একক ও বৃন্দ আবৃত্তি, লোকসংগীত ও জাদু প্রদর্শনী। পরীক্ষণ থিয়েটার হলে ঐকিক থিয়েটার (নারায়ণগঞ্জ) মঞ্চস্থ করে ঠিকানা। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনা মুক্তি মুক্তি। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আরণ্যক নাট্যদল পরিবেশন করে পথনাটক আগুনের ডালপালা ও প্রদর্শিত হয় চলচ্চিত্র মেঘের অনেক রং। এ ছাড়া চিত্রশালা গ্যালারিতে চলছে মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্ম প্রদর্শনী।