শিল্পকলাবিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফভিস্ট’ শিল্পীদের কাজ ও তাঁদের জীবনচর্যা নিয়ে লেখা শিল্পকলাবিষয়ক গ্রন্থ ফভ্স-এর মোড়ক উন্মোচন হলো গতকাল বৃহস্পতিবার। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) মিলনায়তনে কানিজ সোহানী ইসলামের এই গ্রন্থের মোড়াক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও কথাশিল্পী আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউডার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। বইটি প্রকাশ করেছে অল্টারনেটিভ পাবলিকেশন্স ইউনিট। বিজ্ঞপ্তি।