শিল্পকলার সাবেক পরিচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক নজরুল হককে (৬০) গতকাল রোববার রাতে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল হকের স্ত্রী সেলিনা হক ও ভাগনে এনামুল আহত হন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন সেলিনা হক প্রথম আলো ডটকমকে বলেন, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল রোডের ১০ নম্বর লাইনের এক নম্বরের দোতলা বাড়িটি তাঁদের। ১৯৮২ সালে তাঁরা বাড়িটি কেনেন। ওই বাড়ি নিয়ে কিছুদিন ধরে কিছু লোক হুমকি দিচ্ছিল। গতকাল রাত পৌনে একটার দিকে একদল দুর্বৃত্ত তাঁদের বাসায় ঢুকে তাঁর স্বামী নজরুলকে কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে তিনি ও এনামুল আহত হন। আজ সকালে মেয়ে উত্তরা ব্যাংকের কর্মকর্তা ফারজানা হক লোপা তাঁকে ও এনামুলকে হাসপাতালে নিয়ে যান।বাড্ডা থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, নিহতের ভাগনে এনামুল একজনকে চিনতে পেরেছে বলে দাবি করেছে। পুলিশ তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটনাস্থলে নিয়ে গেছে।