শিল্পকলায় মূকাভিনয়
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে গতকাল শনিবার ‘বাংলাদেশে আধুনিক মূকাভিনয়ের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সেমিনার শেষে সন্ধ্যায় এ কর্মসূচির আওতায় স্টুডিও থিয়েটারে ছিল মূকাভিনয় প্রদর্শনী।গতকাল বিকেলে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয়শিল্পী কাজী মশহুরুল হুদা। বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সভাপতি জাহিদ রিপনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ম. হামিদ, ঝুনা চৌধুরী, জাহারাবী রিপন, ইস্রাফিল আহমেদ প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।পরে স্টুডিও থিয়েটারে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনভুক্ত দলের নিয়মিত প্রদর্শনীর ধারাবাহিকতায় মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ পর্বে স্বপ্নদল ‘স্বাধীনতাসংগ্রাম’, বাংলাদেশ হুদা মাইম ক্লাব ‘সিমবসিস্ অব গড, প্রজেক্ট সেভেনটি ওয়ান’, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন ‘গরম্যানডাইজার’, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দল ‘নো হান্টিং সেভ নেচার’ ও খুলনার রূপান্তর ‘ভবঘুরে’ শীর্ষক মূকাভিনয় পরিবেশন করে।