শিল্পকলায় মূকাভিনয় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বিশিষ্ট মূকাভিনয়শিল্পী কাজী মশহুরুল হুদার পরিচালনায় সপ্তাহব্যাপী মূকাভিনয় কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীতে কর্মশালার উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন, শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ ও কাজী মশহুরুল হুদা বক্তব্য দেন।‘মডার্ন ও পোস্ট-মডার্ন মাইম’ শিরোনামের এই কর্মশালায় ২৬ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।ভেলরি টেইলরকে শেলেটক পদক ঘোষণাপক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন প্রতিষ্ঠান সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি অ্যান টেইলরকে শেলেটক পদক ২০১১ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এ পদকের মূল্যমান দুই লাখ টাকা ও একটি ক্রেস্ট। আগামী ১২ মার্চ শেলেটকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পদক হস্তান্তর করা হবে।গুণীজনকে সম্মান জানাতে শেলেটক্ ১৯৯৮ সাল থেকে এ পদক দিয়ে আসছে। এর আগে কবি শামসুর রাহমান, সংগীতশিল্পী কলিম শরাফী, ফিরোজা বেগম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, মুস্তাফা মনোয়ার, আবদুল্লাহ আবু সায়ীদ, হুমায়ূন আহমেদকে এ পদক দেওয়া হয়েছে।কিবরিয়া ছাপচিত্র মেলার সময় বাড়লঢাকা আর্ট সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও আয়োজিত ‘কিবরিয়া ছাপচিত্র মেলা’র সময় বাড়ানো হয়েছে। দর্শক ও ক্রেতাদের বিশেষ আগ্রহের কথা বিবেচনা করে এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।