শিল্পকলায় শিল্পকর্ম সংরক্ষণবিষয়ক কর্মশালার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে শিল্পকর্ম সংরক্ষণবিষয়ক তিন দিনের কর্মশালা। শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার প্রতিপাদ্য ‘ফাইন আর্ট কনর্ভাসন—সিগনিফিকেন্সেস অ্যান্ড রোল অব রিলেটেড প্রফেশনাল’। একাডেমীর প্রশিক্ষণ ভবনের নিচতলায় মহড়াকক্ষে এবং চারুকলা বিভাগের কনজারভেশন ল্যাবরেটরিতে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার একাডেমীর মহড়াকক্ষে কর্মশালার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামসুন্দর সিকদার। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।কর্মশালায় শিল্পকর্মের বিভিন্ন মাধ্যম যেমন—চিত্রকর্ম, ভাস্কর্য এবং প্রত্নতত্ত্ব ঐতিহ্য রক্ষণাবেক্ষণের ওপর বিশ্লেষণধর্মী আলোচনা করা হবে।