শিল্পকলায় হূদয়ে রঙধনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ ও ৭ জানুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্যনাট্য হূদয়ে রঙধনু। শিল্পকলা একাডেমী ও জাগো আর্ট সেন্টার, মেরিল্যান্ড ইউএসএর যৌথ আয়োজনে এই নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। গতকাল সোমবার বিকেলে একাডেমীর সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং আয়োজক সংগঠনের শারমিন আহমেদ ও রোজমেরী মিতু গনসালভেজ।সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। অংশ নেবেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশি, ঢাকাস্থ জাগো আর্ট সেন্টার, নৃত্যনন্দন ও নৃত্যাঞ্চলের শিল্পীরা।