শিল্পকলায় ‘হূদয়ে রঙধনু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ হয় নৃত্যনাট্য হূদয়ে রঙধনু। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জাগো আর্ট সেন্টার, মেরীল্যান্ড ইউএসএর যৌথ আয়োজনে এই নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। নৃত্যনাট্যটি পরিচালনা করেন রোজমেরী মিতু গনসালভেজ। এতে অংশ নেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশি, ঢাকার জাগো আর্ট সেন্টার, নৃত্যনন্দন ও নৃত্যাঞ্চলের শিল্পীরা।