শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃত্ ও ছাপচিত্রের জনক হিসেবে খ্যাত শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁকে জীবন রক্ষাকারী ব্যবস্থার (লাইফ সাপোর্ট) মধ্যে রাখা হয়েছে।সফিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ। অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দুটি কিডনিই কাজ করছে না বলে সংশ্লিষ্ট চিকিত্সক জানিয়েছেন। ১৯২২ সালে ভারতের কলকাতায় সফিউদ্দিন আহমেদের জন্ম। ১৯৪৬ সালে কলকাতার সরকারি আর্ট স্কুল থেকে তিনি শিক্ষা শেষ করেন। ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউটে (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট) যোগ দেন। ১৯৯৩ সালে তিনি অবসর নেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী সফিউদ্দিন আহমেদ একুশে পদক ও স্বাধীনতা পদক ছাড়াও অনেক পুরস্কার পেয়েছেন।