শিল্পাঙ্গনে অবসরের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে গতকাল শনিবার থেকে শুরু হলো যুক্তরাষ্ট্র-প্রবাসী ভারতীয় শিল্পী মন্দিরা ভাদুড়ির একক শিল্পকর্ম প্রদর্শনী ‘অবসরের গান’। বিকেলে পাঁচ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম ও কবি রবিউল হুসাইন। প্রদর্শনীতে মিশ্রমাধ্যমে করা ৩০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।