শিল্পী আব্দুর রউফ সরকার গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের দলিল (১৫খণ্ড) গ্রন্থের প্রচ্ছদ রচয়িতা ও অলঙ্করণ শিল্পী আব্দুর রউফ সরকার দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। তিনি যাতে সুচিকিৎসা পান এবং পুনরায় কর্মজীবনে ফিরে আসতে পারেন সেজন্য তাঁর পাশে দাঁড়াতে দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি তাঁর স্বজনেরা আহ্বান জানিয়েছেন।