শিল্পী ঢালী আল মামুনের সুচিকি ৎ সা নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও গণমাধ্যম-ব্যক্তিত্ব মিশুক মুনীরের অকাল প্রয়াণে আর সবারমতো আমরাও গভীরভাবে মর্মাহত ও শোকগ্রস্ত। এই শোক ও দুঃখের দিনে একটা আবেদন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি।আপনারা জানেন, গত ১৩ আগস্ট দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে অন্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশের দুই কৃতী ও অঙ্গীকারবদ্ধ শিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক ঢালী আল মামুন, তাঁর স্ত্রী দিলারা বেগম জলি ও ক্যাথরিন মাসুদ। তাঁদের মধ্যে ক্যাথরিন মাসুদ ও দিলারা বেগম জলি আহত হলেও এখন শঙ্কামুক্ত। কিন্তু ঢালী আল মামুনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁর দাঁত উপড়ে গেছে, চোয়ালের দুই হাড় ও পাঁজরের আটটি হাড় ভেঙে গেছে। ফুসফুসেও মারাত্মক আঘাত লেগেছে। তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকি ৎ সাধীন।ঢালী আল মামুন বাংলাদেশের হাতেগোনা কৃতী শিল্পীদের একজন। চিত্রকলার পাশাপাশি স্থাপনা শিল্পকর্মে তাঁর সৃজনশীলতা এরই মধ্যে আমরা মুগ্ধ হয়ে দেখেছি। মুক্তিযুদ্ধের পক্ষে সাম্প্রদায়িকতা-বিরোধী গণতান্ত্রিক শিল্প-আন্দোলনে ঢালী আল মামুনকে আমরা সব সময় সক্রিয় দেখেছি এবং আমাদের পাশে পেয়েছি। এই প্রতিভাবান শিল্পীকে আমরা অকালে হারাতে চাই না। শুধু তা-ই নয়; আমরা চাই, তিনি সুস্থ হয়ে কর্মক্ষমভাবে তাঁর আগের সক্রিয়তা নিয়ে আমাদের শিল্পাঙ্গনে ও শিক্ষাঙ্গনে ফিরে আসুন।আমাদের আবেদন সরকারের কাছে এবং শুভানুধ্যায়ী ও সমাজের সবার কাছে। আসুন, আমরা ঢালী আল মামুনের সুচিকি ৎ সা নিশ্চিত করার জন্য সম্ভবপর সব কিছু করি। প্রয়োজনে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকি ৎ সার ব্যবস্থা আমাদের করতে হবে। ঢালী আল মামুনের চিকি ৎ সার ব্যাপারে উদ্যোগী হতে বাংলাদেশের শিল্পীদের পক্ষ থেকে আমরা এই আকুল আবেদন জানাচ্ছি।