শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ওপর তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে তথ্যচিত্র। এখানে থাকছে শিল্পীর শৈশব, কৈশোর, মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প, চিত্রশিল্পী হয়ে ওঠা, প্রবাসে শিল্পীর জীবনযাপন, ব্যক্তিগত জীবনসহ নানা কিছু।তথ্যচিত্রটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করছেন মুহাম্মদ তানভীর। তিনি বলেন, ‘ফ্রান্সপ্রবাসী শিল্পী শাহাবুদ্দিন গত আগস্ট মাস পুরোটাই দেশে ছিলেন। তখন তথ্যচিত্রটির বেশ কিছু কাজ করা হয়েছে। অক্টোবর মাসের শেষ দিকে দৃশ্য ধারণ করা হবে ভারতে, নভেম্বর মাসে ফ্রান্সে।’তানভীর জানালেন, তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। তিনি আরও বললেন, ‘শিল্পী ও শিল্পীর কাজ সম্পর্কে মন্তব্য করবেন বাংলাদেশ, ইউরোপ ও এশিয়ার স্বনামধন্য কয়েকজন শিল্পী ও বিভিন্ন মাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিরা।’