শিল্পীরা একটি ছবির অলংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে ছবি আদরের জামাই। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে।ইংরেজি নতুন বছরে আপনাকে অভিনন্দন। কী করছেন এবং কোথায় আছেন?এই মুহূর্তে আমি আছি বগুড়ায়। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর শুনে চলে এসেছি। এখন অবশ্য বাবা সুস্থ। দু-এক দিনের মধ্যে ফিরে যাব ঢাকায়। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা।‘আদরের জামাই’ ছিল বছরের শেষ ছবি। দেখেছেন?দেখা হয়নি এখনো। ছবির গল্পটি ভালো। কাজ করার সময় মনে হয়েছে শহর ও গ্রামের ঘটনা নিয়ে ছবিটি যেভাবে নির্মিত হচ্ছে, এতে করে দর্শক একটি ভিন্ন স্বাদের ছবি পাবে। ছবির গানগুলো শ্রুতিমধুর হয়েছে। গানগুলোর দৃশ্যায়নও করা হয়েছে খুব সুন্দর লোকেশনে। ইচ্ছা আছে, ঢাকায় ফিরে ছবিটি দেখব।আমাদের চলচ্চিত্রে হঠাৎ মন্দা হাওয়া বইতে শুরু করেছে। ছবির সংখ্যাও কমে যাচ্ছে। আপনি কী বলেন?আসলেই সে রকম ঘটছে আমাদের শিল্পে। আমি কিছুদিন আগেও এমন কাজের চাপে ছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকায় কাজ করে আবার ছুটেছি টাঙ্গাইলের ময়রা জমিদারবাড়িতে। রাতে কাজ করেই ভোরে রওনা দিয়ে ঢাকায় এসেছি। আগে এমন হয়েছে যে পরিচালক ফোন করে বলেছেন, ‘আপা, সাইনিং মানি দেব।’ বলতাম, আজ আর দেখা হবে না, কাল আসুন। এখন সে রকম আর নেই। সত্যিই মন্দ হাওয়া বইছে চলচ্চিত্রে। ছবির বাজার পড়ে গেল কেন, বলতে পারেন?না। এতটুকু বলতে পারি, আমরা যে মনমানসিকতা নিয়ে ছবি করছি, তা পরিবর্তন করতে হবে। দর্শকের সঙ্গে ফাঁকিবাজি বন্ধ করতে হবে। শুধু শিল্পীদের দোষারোপ করলে চলবে না। শিল্পীদের যেভাবে সাজানো হবে, সেভাবেই সাজবে। শিল্পীরা একটি ছবির অলংকার। কিন্তু যিনি সাজাবেন, তাঁকে অভিজ্ঞ হতে হবে। নতুন বছরের জন্য কোনো ছবি হাতে নিয়েছেন?আগে যে ছবিগুলো নিয়েছিলাম, সেগুলোই হাতে আছে। এখনো নতুন কোনো ছবি হাতে নিইনি। তবে আলোচনা চলছে।