শিল্পীসংকটে নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম শিল্পীসংকটে পড়েছেন ঢাকার ছবির নির্মাতারা। পরিচালক সোহানুর রহমান সোহান জানালেন, তিনি ছবির কাজ শুরু করতে পারছেন না শুধু শিল্পীর অভাবে। যাঁরা আগে কাজ করেছেন, তাঁদের ওপর আস্থাও রাখতে পারছেন না বলেও জানালেন তিনি।আবার পূর্ণিমা, মৌসুমীও হাতে ছবি নিচ্ছেন না। অপু কাজ করেন শুধু শাকিব খানের সঙ্গে। এ কারণে সংকট আরও বেশি দেখা দিয়েছে। এ তো গেল নায়িকাদের কথা। নায়কদের মধ্যে শাকিবকে একসঙ্গে অনেক বড় অঙ্কের টাকা দিয়ে অনেক প্রযোজক আর ছবি নির্মাণ করতে রাজি হচ্ছেন না। কারণ, শাকিবকে নিয়ে ছবি বানাতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হবে শিডিউলের জন্য। রিয়াজ এখন ব্যস্ত আবাসনশিল্পের ব্যবসায়। ফেরদৌস দুই বাংলা মিলিয়ে কাজ করছেন। ইমন ও নিরব ছোট ও বড় পর্দা মিলিয়ে কাজ করছেন। মারুফের ওপর আস্থা রাখতে পারছেন না নির্মাতারা। এ অবস্থায় পরিচালকেরা নতুন মুখ আনার জন্য বলছেন প্রযোজকদের। প্রযোজকেরা বলছেন, এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এরই প্রক্রিয়ায় এফডিসি এখন নতুন মুখ খোঁজার কাজ শুরু করছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক বছর লেগে যাবে। তত দিনে শিল্পীসংকট কাটবে কী করে, তা নিয়ে চিন্তিত নির্মাতারা। এ প্রসঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ বললেন, ‘শিল্পীসংকট দূর করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। তবে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নির্মাতাদের এগিয়ে এসে কাজ করতে হবে।’