শিল্পের সুরক্ষাকে স্বাগত, রপ্তানি মূল্যের উেস করে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানি মূল্যের উৎসে করহার তিন গুণ বাড়িয়ে দেড় শতাংশ ধার্য করায় হতাশা প্রকাশ করেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি উৎসে করহার অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে মতিঝিলে ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এ মন্তব্য করেন।এ কে আজাদ বলেন, বাজেটে রপ্তানির আয়ের ওপর উৎসে কর বাড়িয়ে দেড় শতাংশ করা হয়েছে, যা অপ্রত্যাশিত। আগে এই হার দশমিক ৪ শতাংশ ও দশমিক ৫০ শতাংশ ছিল। তিনি বলেন, এটা আগের অবস্থায় নিয়ে যেতে হবে, অন্যথায় রপ্তানিশিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং রপ্তানিকারকেরা নিরুৎসাহিত হবেন। তিনি আরও বলেন, শিল্পে যথাযথ বিনিয়োগ করতে পারলে জিডিপির ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।এ কে আজাদ বলেন, মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারসহ বর্তমানে প্রযোজ্য ৩০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা এবং দেশীয় মুদ্রণশিল্পকে সহায়তার জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মুদ্রিত পাঠ্যপুস্তকের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করাও ইতিবাচক।ঘোষিত বাজেটে টিউবলাইটের ওপর থেকে শুল্ক হ্রাস করা হয়েছে, এর পাশাপাশি রপ্তানিশিল্পকে উৎসাহিত করার জন্য বিকাশমান আসবাবশিল্পকে উৎসাহিত করতে এবং আমদানি নিরুৎসাহিত করতে এ শিল্পের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশীয় আসবাবশিল্পের জন্য গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করতে পার্টিকেল বোর্ড ও এমডিএফ বোর্ডের ওপর আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই।পুরোনো মোটর গাড়ি শুল্কায়নের ক্ষেত্রে ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রবর্তিত ২৫ শতাংশ ফ্লাট রেট অবচয় সুবিধা এবং ১০ শতাংশ ডিলার্স কমিশন অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে এবং পুরোনো গাড়ির আমদানিকে নিরুৎসাহিত করতে এ সুবিধা চার বছরের পরিবর্তে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে। এটা আগের অবস্থায় রাখা উচিত বলে মন্তব্য করেন এ কে আজাদ।এ ছাড়া কটন ওয়েস্টের ক্ষেত্রে শুল্ক হ্রাসের প্রস্তাব এবং কটন আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহার ও বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করায় স্বাগত জানান তিনি।এদিকে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক না করায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।