শিশু আনন্দ মেলা ও শিশুনাট্য প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আনন্দ মেলা, শিশুনাট্য প্রতিযোগিতা উৎসব, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও আন্তজেলা সাংস্কৃতিক বিনিময় উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে ১০ মে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন শোভাযাত্রায় অংশ নেন। শিল্পকলা একাডেমী চত্বরে মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মো. মনিরুজ্জামান, মাহাবুব আলী খান, সাধন কুমার দাস ও কবি রবীন্দ্রনাথ অধিকারী। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, যেমন খুশি সাজো, লোকসংগীত, শিশুনাট্য ও সাধারণ নৃত্য প্রতিযোগিতা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিযোগিতাসহ নানা আয়োজন। ১২ মে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।