শিশু চলচ্চিত্র উৎসবের জন্য ছবি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হবে ২১ জানুয়ারি। উৎসবের পরিচালক মোরশেদুল ইসলাম জানান, এবারের উৎসবে থাকছে শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতার একটি বিভাগ। ১৮ বছর বয়সের নিচে যে কেউ এই বিভাগে সর্বোচ্চ ২৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবে। আর তা যেকোনো ফরম্যাটেই তৈরি করা যাবে। এ ছাড়া বড়রাও উৎসবে প্রদর্শনের জন্য ছোটদের উপযোগী ছবি জমা দিতে পারবেন। সব ছবিই জমা দিতে হবে ডিভিডি ফরম্যাটে। ছবি পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর। ঠিকানা: চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ, ২০/এ সেন্ট্রাল রোড (দ্বিতীয় তলা), ঢাকা। আরও তথ্য ও আবেদনপত্র পাওয়া যাচ্ছে www.cfs-bangladesh.com ঠিকানায়।