শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসবে ১০টি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতা ও উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল মোট ১০টি নাটক মঞ্চস্থ হয়।মঙ্গলবার সকালে দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদাতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। বিকেলে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কিশোর দাস এবং অভিনেতা খায়রুল আলম। গতকাল নাটক মঞ্চস্থ করে বরিশালের বরিশাল শিশু থিয়েটার, হবিগঞ্জের প্রতীক লিটল থিয়েটার, ফরিদপুরের ফরিদপুর চিলড্রেনস থিয়েটার, চাঁরপুরের উদয়ন শিশু নাট্যদল, চট্টগ্রামের কিড্স কালচারাল ইনস্টিটিউট, নাটোরের গোপালপুর উচ্চবিদ্যালয় শিশু নাট্যদল, টাঙ্গাইলের আমরা করব জয়, পাবনার গন্তব্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, ঢাকার আমরা করব জয় ও ঢাকার মৈত্রী চিলড্রেন থিয়েটার ট্রুপ।আজ বুধবার শেষ দিন সমাপনী অনুষ্ঠান ছাড়াও চারটি নাটক মঞ্চস্থ হবে।