শিশু পর্নোগ্রাফি নির্মাণের দায়ে গ্রেপ্তার ২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু পর্নোগ্রাফি ব্যবসা করে এবং ইউরোপ ও কানাডায় সক্রিয় এমন একটি আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে স্পেনের পুলিশ ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এ বছরের এপ্রিল মাসে স্পেনের পুলিশকে জানায়, কানাডার টরেন্টো ভিত্তিক একটি পর্নোগ্রাফি চক্র স্পেনের বাজারে শিশু পর্নোগ্রাফি বাজারজাত করার চেষ্টা করেছে।স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, ওই চক্রটি ইউক্রেন, রোমানিয়া এবং জার্মানিতে শিশুদের দিয়ে তৈরি পর্নোগ্রাফি বাজারজাত করছিল। ওই ভিডিওগুলো তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ৯৪টি দেশে বিক্রি করা হয়েছে। চক্রটি এ থেকে প্রতি বছর প্রায় ১৬ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা আয় করেছে।