শিশু বিদ্যাপীঠের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মার্চ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার আদর্শ শিশু বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি আলহাজ আলাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ, মুক্তিযোদ্ধা আবুল কাসেম প্রমুখ।