শিশু মিশেল হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী শ্যামপুরে ১০ বছরের শিশু তানজিরুল ইসলাম ওরফে মিশেল হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালত এ মামলায় অপর আসামি শাহীনকে যাবজ্জীবন এবং শ্যামপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এ কে এম মোস্তফা দেওয়ান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, শোয়েব ওরফে সোহেল, মোহাম্মদ হানিফ ও মমতাজ মাল। এঁদের মধ্যে শোয়েব ও হানিফ পলাতক।