শিশুকন্যা হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাসের শিশুকন্যাকে জবাই করে হত্যার দায়ে বাবা হূদয় হালদার ওরফে হূদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত দায়রা জজ মো. শহীদুল্লাহ বাকাউল এই আদেশ দেন।মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৩ অক্টোবর আসামি হূদয় হালদার জেলার কলাপাড়া উপজেলার মহিপুর গ্রামে ভগ্নিপতি সুমন মিস্ত্রির বাড়িতে বসে তাঁর সন্তান পূজাকে জবাই করে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন হূদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিনই আসামির স্ত্রী পূর্ণিমা হালদার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল হক তদন্ত শেষে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ আদালত এই আদেশ দেন।রাষ্ট্রপক্ষে পটুয়াখালীর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে বি এম আরিফুল হক ও আসামিপক্ষে সুভাষ কর্মকার মামলাটি পরিচালনা করেন।