শিশুকন্যাকে জীবন্ত কবর দিতে গিয়ে মা-বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওঝা বলেছিলেন অন্য সন্তানদের বাঁচিয়ে রাখতে এবং সংসারে সুখ, শান্তি আনতে দেড় মাসের শিশুকন্যাকে জীবন্ত কবর দিতে হবে। সেই মতো তার মা-বাবা ভারতী রানী ও দীনেশ কুমার গোপনে চলে যান নিকটবর্তী এক কবরস্থানে। সঙ্গে দীনেশের এক ভাই। উদ্যত হন জীবন্ত কবর দিতে। এ সময় হঠাত্ কেঁদে ওঠে শিশুটি। ওই কবরস্থানের একজন কর্মী এসে দেখতে পান এ ঘটনা। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গ্রেপ্তার করে ওই দম্পতিকে। উদ্ধার করে জীবন্ত শিশুকন্যাটিকে। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌ থেকে ১০০ কিলোমিটার দূরের পিলাখুয়ায়।