শিশুকে দিয়ে গাড়ি চালানোর দায়ে কাঠগড়ায় বাবা
নয় বছরের কন্যাশিশুকে দিয়ে গাড়ি চালানোর অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বাবাকে। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গ্যাসস্টেশনে ওই শিশুটিকে গাড়ি চালাতে দেখা যায়।ভিডিওটি দেখতে ক্লিক করুন
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্যাসস্টেশনের ধারণকৃত পর্যবেক্ষণ ভিডিওতে দেখা যায়, ভ্যানজাতীয় একটি লাল গাড়ি গ্যাসস্টেশনটিতে আসে। তখন চালকের আসন থেকে নয় বছরের ওই শিশুটি প্রথমে নেমে আসে। এরপর শিশুটি ও তার বাবা শান ওয়েমার দোকানের ভেতরে ঢোকেন। এ সময় ওয়েমার জানান, তিনি মদ্যপ ছিলেন এবং তাঁর নয় বছরের কন্যাশিশুটি গাড়ি চালিয়েছে।একজন প্রত্যক্ষদর্শী বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গাড়িসহ তাদের নজরদারিতে রাখা হয়। স্থানীয় গণমাধ্যমকে পুলিশ জানায়—শিশুটি বলেছে, ‘আমি তো ভালো গাড়ি চালাতে পারি, তবে কেন আমাকে পুলিশের কাছে তুলে দেওয়া হচ্ছে।’এ ঘটনায় গত মঙ্গলবার ওয়েমার আদালতে বলেন, মেয়েকে গাড়ি চালানো শেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। যদিও মেয়েটি জানায়, তার বাবা সারা রাত মদ পান করে।