শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় আজ শনিবার রাতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময় পলাশ নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি পূর্ব শেওড়াপাড়া জামতলা মাঠসংলগ্ন হাজি আবদুর রহমানের বস্তিতে থাকে। আজ রাত সাড়ে আটটার দিকে ওই বস্তির বাসিন্দা পলাশ শিশুটির ঘরে ঢোকে। এ সময় শিশুটিকে একা পেয়ে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে শিশুটির মা বাসায় ফিরে পলাশকে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পলাশকে গণপিটুনি দেয়। তবে, পুলিশ এসেছে এমন খবরে পলাশের স্বজনেরা তাকে পালিয়ে যেতে সহায়তা করে। পলাশের বাবা ওই বস্তির ব্যবস্থাপক আমানউল্লাহ।যোগাযোগ করা হলে ঘটনা তদন্তকারী উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, অভিযুক্ত পলাশ ঘটনার পর পালিয়ে গেছে।