শিশুকে ৯২ লাখ রুপি দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চেন্নাইয়ের একটি আদালত সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ধার্য করেছেন প্রায় ৯২ লাখ রুপি। দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক লরির মালিক কর্তৃপক্ষকে দিতে হবে এ ক্ষতিপূরণ। তা পাবে নিহত ওই দম্পতির তিন বছর বয়সী শিশু কাভিনায়ার। মালিকের পক্ষে একটি বিমা কোম্পানি এই অর্থ দেবে। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।২০০৯ সালের ২০ নভেম্বর শিশু কাভিনায়ার মা-বাবা চেন্নাইয়ে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তখন কাভিনায়ার বয়স ছিল মাত্র ৭৫ দিন।ওই ঘটনার প্রায় তিন বছর পর একটি আদালত কাভিনায়ারকে ৯১ দশমিক ৮৭ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিলেন। বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত এ অর্থের মধ্যে ৫০ লাখ রুপি তাঁর নামে একটি রাষ্ট্রীয় ব্যাংকে জমা রাখতে বলা হয়েছে। এ ছাড়া তার নানা ও দাদার পরিবারকে ২০ দশমিক নয় লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। কাভিনায়ার বাবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থপ কুমার (২৮) কানাডায় কাজ করতেন। ওই সময় তিনি ১০ দিনের ছুটিতে চেন্নাই এসেছিলেন। কাভিনায়ার তার মা-বাবার সঙ্গে মোটর বাইকে ছিল। লরির ধাক্কায় তার মা-বাবা দুজনই ঘটনাস্থলে মারা যান। তবে অলৌকিকভাবে বেঁচে যায় কাভিনায়ার।আদেশ বিচারক বলেছেন, প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কোনো বিলম্ব ছিল না। চিকিত্সা প্রতিবেদন ও প্রাথমিক প্রতিবেদনের মধ্যে কোনো গরমিল নেই। তা ছাড়া লরিচালক ছিলেন বেপরোয়া। তিনি বেপরোয়াভাবে ও দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে প্রমাণিত হয়েছে। আদালত রায়ে বলেছেন, দুর্ঘটনায় নিহতদের বয়স, অবস্থান, চাকরি বেতন ইত্যাদি বিবেচনায় নিয়ে এবং নিহত দম্পতির জীবিত সন্তানের আর্থিক ক্ষতি, পিতা-মাতার ভালোবাসা ও আদর থেকে বঞ্চনা এবং শেষকৃত্যের ব্যয়ের মোট মূল্য ৯১ দশমিক ৮৭ রুপির সমান। লরিমালিকের পক্ষে সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে তিন মাসের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। ২০০৯ সালের ডিসেম্বর ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করা হয়। তাই ওই সময় থেকে শুরু করে সাত দশমিক পাঁচ শতাংশ হারে এই ক্ষতিপূরণের সঙ্গে সুদও জমা দিতে বলেছেন আদালত।