শিশুটি এখন সুস্থ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ দেখলেই ভয়ে চিত্কার করা শিশুটি এখন অনেকটাই ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিত্সকেরা। সে এখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আছে।ওসিসির একজন কর্মকর্তা জানান, শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার আতঙ্ক কেটে যাচ্ছে। তাকে ভালো খাবার দেওয়া হচ্ছে। এখনো তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়নি।রাজধানীর উত্তরখান থানার আবদুল্লাহপুরের বড়বাগে (আটিপাড়া) গত মঙ্গলবার দুপুরের কোনো একসময় ঘটনাটি ঘটেছে। শিশুটির বাবা রিকশাচালক। মা ঝিয়ের কাজ করেন।শিশুটির বাবা ওই দিন সকালে রিকশা নিয়ে বেরিয়ে গেলেও এখনো ফিরে আসেনি।‘আমি বাসাবাড়িতে কাজ করি। না কইরে কী করব? খাওয়ান নাগে না? ও আমার সঙ্গেই থাকে। খেলায়। বাসাবাড়ির কাজ, বুঝেনই তো। আধা ঘণ্টা সময় ওকে দেখি নাই। যখন আইচ্চে তখন খালি কান্দে। বলল, মা, আমার সঙ্গে আয়। তারপর একটা বাড়ির সামনে দাঁড়ায়ে ইশারায় দেখায়, ওর মুখ কেউ চাপে ধরিছিল। আর কিছু বুলতে পারেনি। শুধু ডরায়, আর কান্দে।’ চিকিত্সকদের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন মা।মেয়েটিকে দেখার জন্য পরিবারে আর কেউ নেই। নিরুপায় হয়ে মা শিশুটিকে সঙ্গে নিয়ে কাজে যান। খেলতে খেলতে সে ওই বাড়ি থেকে বের হয়ে যায় অন্য দিনের মতোই। এর কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে সে ফিরে আসে রক্তাক্ত অবস্থায়। মেয়ের অবস্থা দেখে মা চিত্কার করে উঠলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। শিশুটি মাকে হাত ধরে নিয়ে যায় একটি বাড়ির সামনে। কিন্তু বাড়িটি ছিল খালি।মা জানান, মেয়েকে তিনি প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে, পরে শিশু হাসপাতালে এবং সেখান থেকে মঙ্গলবার প্রায় মাঝরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা জানান, শিশুটির চিকিত্সা পেতে কিছুটা দেরি হয়েছে।শিশুটির নানা জানান, তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। বাবা শারীরিক প্রতিবন্ধী, এক পা খোঁড়া। তা নিয়েই তিনি রিকশা চালান। তিনি জানান, মাত্র পাঁচ মাস হয় ঢাকায় এসেছে শিশুটির পরিবার। অভাবের সংসার। এ পর্যন্ত তাঁদের তিন হাজার টাকা খরচ হয়েছে। হাতে আর কোনো টাকাও নেই।শিশুটির দেখভালের দায়িত্ব এখন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিচ্ছে। পুলিশও তত্পর।