শিশুটির কী অপরাধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতোই বিকেলে খেলতে গিয়েছিল সাড়ে পাঁচ বছরের খন্দকার সামিউল আজিম। কিন্তু সেদিন আর বাসায় ফেরেনি সে। দুই দিন পর তার বস্তাবন্দী মৃতদেহ পাওয়া গেল বাসার কাছে এক খোলা জায়গায়। শিশুটির শরীর বরফঠান্ডা। নাকে-মুখে শুকনো রক্তের ধারা।পুলিশের ধারণা, তাকে হত্যা করে রাখা হয়েছিল ফ্রিজে। পরে খুনি সুযোগ বুঝে লাশ বস্তায় ভরে ফেলে রেখে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় সামিউলের নিথর দেহ পাওয়া গেছে মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিংয়ের এ ব্লকের ৯ নম্বর সড়কের পাশে ফাঁকা জায়গায়। তাদের বাসা ৮ নম্বর সড়কে।সন্দেহের তীর মা আয়শা হুমায়রার দিকে। সামিউলের বাবা কে এম আজমের মামলার পর পুলিশ শিশুটির মা আয়শাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ করছে গৃহপরিচারিকা শাহানারা বেগমকেও। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, শিশুটির মায়ের প্রেমিক শামসুজ্জামান আরিফ অপহরণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে। পথের কাঁটা সরিয়ে দিতে মা নিজেই সন্তান হত্যায় সহায়তা করেছেন।ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নবোদয় হাউজিংয়ের ৯ নম্বর সড়কের পাশে এই জমিটি একটু নিচু। চারদিকে সীমানাদেয়াল। আশপাশে বেশ কয়েকটি ভবন। পাশের বাড়ির তত্ত্বাবধানকারী জালাল হোসেন জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় কোনো লাশ ছিল না। গতকাল সকালে এক কিশোর কাগজ কুড়াতে গিয়ে বস্তাবন্দী শিশুটির লাশ দেখে চির‌্যাকার করে। বস্তার বাইরে শিশুটির পা দুটো বেরিয়ে ছিল। তার চির‌্যাকারে সবাই ভিড় করে। শিশুটি নিখোঁজ থাকার বিষয়ে স্থানীয় লোকজন আগে থেকেই জানত। সামিউলের মা-বাবা সন্তানের লাশ শনাক্ত করেন। পরে থানায় জানানোর পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।ঘটনার পর পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুল হক জানান, বস্তা খোলার পর দেখা গেছে, শিশুটির শরীর বরফের মতো ঠান্ডা। নাকমুখে শুকনো রক্তের ধারা। হত্যার পর লাশ ফ্রিজে রাখা ছিল বলে তাঁদের অনুমান।মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলের নার্সারি শাখার ছাত্র সামিউল মা-বাবার সঙ্গে নবোদয় হাউজিংয়ের এ ব্লকের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ভাড়া থাকত। এই বাসায় গৃহকর্মী হিসেবে আছেন চল্লিশোর্ধ্ব শাহানারা বেগম।সামিউলের মা আয়শা হুমায়রা প্রথম আলোকে জানান, মঙ্গলবার (২২ জুন) বিকেলে সামিউল খেলতে যায়। প্রতিদিন সে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে বাসায় ফিরত। ওই দিন আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও সামিউলের সন্ধান মেলেনি। তিনি দাবি করেন, তাঁর বান্ধবী ও বান্ধবীর স্বামী শামসুজ্জামান আরিফ তাঁর সন্তানকে অপহরণের পর খুন করেছেন। তাঁর সংসারের সুখ তাঁর বান্ধবীর সহ্য হচ্ছিল না। অভাব মোচনের জন্য বান্ধবীর স্বামী আরিফকে ব্যবসার জন্য ১৫ লাখ টাকা তিনি দিয়েছিলেন। কিন্তু তা ফেরত না দিয়ে তিনি আত্মসার‌্যা করেছেন।গৃহকর্মী শাহানারা বেগম জানান, তিনি দুই মাস আগে কাজে যোগ দিয়েছেন। তিনি রাতে বসার ঘরে ঘুমাতেন। না ডাকলে তিনি অন্য ঘরে যেতেন না।শিশুটির বাবা কে এম আজম ব্যবসায়ী। তিনি প্রায় প্রতিদিনই নরসিংদী থেকে রং ও রাসায়নিক কিনে রাজধানীর বিভিন্ন বস্ত্র কারখানায় বিক্রি করেন। একমাত্র সন্তান নিখোঁজের পর গত বুধবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।কে এম আজম প্রথম আলোকে বলেন, ‘একমাত্র সন্তানকে হারিয়ে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। স্ত্রী আয়শার অনৈতিক সম্পর্কের কারণেই সন্তানকে হারাতে হয়েছে।’ তিনি জানান, আয়শার বান্ধবী ও তাঁরা বছর তিনেক আগে নবোদয় হাউজিংয়ের ৬ নম্বর সড়কে একটি বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই সময় আরিফের সঙ্গে আয়শার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। আয়শা বিভিন্নভাবে তাঁকে বুঝিয়ে ব্যবসার জন্য আরিফকে ১৫ লাখ টাকা ধার দেন। অনৈতিক সম্পর্কের বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। এ জন্য স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না এবং আরিফের সঙ্গেও তাঁর দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে তিনি ওই বাসা ছেড়ে নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে ওঠেন। গত তিন বছরেও আরিফ তাঁকে পাওনা টাকা দেননি। এ নিয়ে তিনি আদাবর থানায় জিডি করেন, কিন্তু কোনো সুরাহা হয়নি।আজম জানান, তিনি প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে নরসিংদীতে চলে যান। ফেরেন গভীর রাতে। এ সুযোগে আরিফের সঙ্গে আয়শার অনৈতিক সম্পর্ক চলে আসছিল। তাঁর ধারণা, এ সম্পর্কে বাধা হয়ে উঠেছিল বলেই সন্তান সামিউলকে সরিয়ে দিতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।রাতে আদাবর থানার অপারেশন কর্মকর্তা আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আরিফের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন আয়শা। বলেন, ১৯ জুন রাতে স্বামী বাসায় ঢোকার সময় আরিফকে তিনি ছাদে পাঠিয়ে দেন। স্বামী ঘুমিয়ে গেলে আরিফকে মোবাইলে ফোন করে ডেকে আনেন। আবার ভোর হওয়ার আগেই আয়শা আরিফকে ছাদে পাঠিয়ে দেন। পরদিন সকালে তাঁর স্বামী আজম বাইরে গেলে আরিফকে আবার ডেকে আনেন তিনি।আয়শা পুলিশকে জানান, ছেলে সামিউল অনৈতিক সম্পর্কের বিষয়টি বুঝতে পেরে বাবাকে বলে দিতে চেয়েছিল। এরপর আরিফের পরামর্শে নিজের সন্তানকে হত্যার পরিকল্পনা নেন তিনি। ওই পুলিশ কর্মকর্তা জানান, আয়শা এসব কথা বলার কিছুক্ষণ পর আবার অস্বীকারও করেন।বাড়ির তত্ত্বাবধানকারী এরশাদ আলী প্রথম আলোকে জানান, গত ১৯ জুন বিকেলে এক যুবক ওই বাড়িতে আসে। ম্যাডাম (আয়শা) প্রধান ফটকে এসে তাঁকে ‘গেস্ট’ পরিচয় দেন। প্রধান ফটক খুলে তিনি যুবককে ভেতরে ঢুকতে দেন। এ সময় আয়শা তাঁকে ছেলের হারিয়ে যাওয়া বল খোঁজার অজুহাতে বাড়ির পেছনে এবং নিরাপত্তাকর্মী জামালউদ্দিনকে ডিম আনতে দোকানে পাঠান। এরপর তিনি ওই যুবককে বাসায় নিয়ে যান। বিষয়টি তাঁদের সন্দেহ হয়। মধ্যরাতে সাহেব (আজম) ফিরলে তাঁর বাসায় একজন বাইরের লোক আছে বলে তাঁরা জানান। এ সময় আজম বলেন, ‘তোমরা গেট লাগাইয়া রেখো, বিষয়টি আমি দেখছি।’পরদিন ২০ জুন রাত পৌনে আটটার দিকে আয়শার সঙ্গে ওই যুবক বের হওয়ার সময় নিরাপত্তাকর্মীরা যুবককে আটকে রাখেন এবং ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদককে ডেকে আনেন। সাধারণ সম্পাদকের সামনে আয়শা জানান, যুবকটি ডিভিডির মেকানিক। দুপুরে কাজ করতে এসেছিলেন। এ নিয়ে তাঁদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আয়শা সাধারণ সম্পাদকের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে সাধারণ সম্পাদকের উপস্থিতিতে যুবকটি তাঁর নাম আরিফ বলে খাতায় নিবন্ধন করেন।তত্ত্বাবধানকারী দাবি করেন, পরদিন দুপুরে ওই বাসার কাজের বুয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বাসায় কোনো লোক আছে কি না জানি না। তবে একটি ঘরের দরজা ভেতর থেকে লাগানো আছে।তত্ত্বাবধানকারী ও নিরাপত্তাকর্মীরা জানান, নবোদয় হাউজিংয়ে আরিফ নামে কোনো ডিভিডির মেকানিক নেই। পুলিশ কর্মকর্তারা জানান, ওই যুবক ‘আরিফ’ ছদ্মনাম হিসেবে ব্যবহার করলেও তিনিই তাঁর প্রেমিক শামসুজ্জামান আরিফ। তাঁকে গ্রেপ্তারে আদাবর থানার পুলিশের তিনটি দল অভিযান চালাচ্ছে।ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এল রায় প্রথম আলোকে বলেন, ‘যুবকটির আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। তাঁকে সতর্ক করে দেওয়ার পর সে আর কখনো এই বাড়িতে আসবে না অঙ্গীকার করে চলে যায়।’এ ব্যাপারে জানতে চাওয়া হলে শিশুটির বাবা আজম বলেন, এই বিষয়টি তিনি স্ত্রীকে জিজ্ঞেস করেছেন। স্ত্রী বলেছেন, বিকল ডিভিডি প্লেয়ার মেরামতের জন্য ১৯ জুন এক মেকানিক এসেছিল। তবে তার‌্যাক্ষণিক যন্ত্রটি মেরামত করতে পারবে না বলে চলে গেছে। পরদিন আবার এসেছিল যন্ত্রটি মেরামত করার জন্য।আজম বলেন, গভীর রাতে ফেরার পর তিনি স্ত্রীর ঘরে যেতেন না। খাওয়া-দাওয়ার পর নামাজ পড়ে তিনি আলাদা কক্ষে ঘুমাতেন। ফলে স্ত্রীর ঘরে কেউ থাকলেও তিনি জানতেন না।র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার আজম তাঁর ছেলে নিখোঁজের বিষয়ে তাঁর কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এর ভিত্তিতে র‌্যাব ঘটনার তদন্ত শুরু করেছিল।গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে তাঁর স্ত্রী আয়শা ও স্ত্রীর প্রেমিক শামসুজ্জামান আরিফকে আসামি করে হত্যা মামলা করেন।