শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২৭ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ দেবনাথ, সহকারী মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, গৌরনদী সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনেকা রানী সাহা প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।