শিশুদের নিয়ে জুনিয়র ফিল্ম ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আউট অব দ্য বক্স’ স্লোগান সামনে রেখে আজ ২০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্ট-২০১১’। ১০০ জন শিশু নির্মাতার তৈরি করা চলচ্চিত্র প্রদর্শন করা হবে এ উত্সবে। উত্সব হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে। উত্সব শেষ হবে ২১ জানুয়ারি। উত্সবে এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও থাকবে শিশুদের জন্য চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও কর্মশালা। চিলড্রেনস টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব ফাহমিদ শান্তনু বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের একটি প্লাটফর্ম তৈরি করে দিতে চাই। আমরা মনে করি এ উত্সবের মাধ্যমে সারা দেশের শিশু নির্মাতাদের মধ্যে একটি আন্তসম্পর্ক তৈরি হবে। এখানে অংশ নেওয়া শতকরা ৭৫ ভাগ শিশুই সুবিধাবঞ্চিত। ভবিষ্যতে শিশুদের নিয়ে আন্তর্জাতিক উত্সব আয়োজনেরও ইচ্ছা আছে।’ শান্তনু আর জানান, উত্সবের প্রস্তুতি ও শিশু নির্মাতা তৈরির জন্য সিটিএফবি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঁচ দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্ট-২০১১ উত্সবের বিভিন্ন সেশনের নামকরণ করা হয়েছে দেশের খ্যাতনামা ব্যক্তিদের নামানুসারে। এঁরা হলেন খান আতাউর রহমান, জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ, মিশুক মুনীর ও বাদল রহমানের নামে। দুই দিনব্যাপী দ্য ওয়ান মিনিট জুনিয়র ফিল্ম ফেস্ট-২০১১ উত্সবে সহায়তা দিচ্ছে প্রাণ ও অ্যাকশন এইড।