শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দৈনিক উত্তর কোণ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ১৬ আগস্ট শহরের থুপসাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহবুবুর রহমান, ফজলে এলাহী, মুস্তাফিজার রহমান, বেনজীর আহমদ, তৌহিদুল ইসলাম, মুনছুর রহমান ও মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থুপসাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান। পরে সুবিধাবঞ্চিত শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।