শিশুদের সহায়তায় সেলেনা গোমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক অঙ্গনের বড় মাপের তারকাদের জনকল্যাণে এগিয়ে আসার ঘটনা নতুন নয়। বিশেষ করে শিশুদের সহায়তায় তাঁরা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন। এ তালিকায় ওঠা নতুন নামটি হচ্ছে সেলেনা গোমেজ। শিশুদের জন্য জাতিসংঘের তহবিলে সহায়তা করতে এই গায়িকা-অভিনেত্রী একটি অনুষ্ঠানে অংশ নেবেন। ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের হাউস অব ব্লুজে এ অনুষ্ঠান হবে। তবে এই তহবিলের সঙ্গে তাঁর জড়িত হওয়া নতুন নয়। ২০০৮ সালে তিনি জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এর সঙ্গে জড়ান। ওয়েবসাইট।