শিশুমঞ্চের ‘হ-য-ব-র-ল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে শিশুদের নিয়ে অভিভাবকদের অদ্ভুত প্রতিযোগিতা। দিন-রাত পড়া পড়া করে অসুস্থ প্রতিযোগিতায় উন্মত্ত হন তাঁরা। বাড়ছে শিশুদের ওপর চাপ। শিশুদের চিত্তবিনোদনের জন্য আলাদা কোনো সময় নেই। এমন বিচিত্র নানা উপাদান নিয়ে বরিশাল নাটক পরিচালিত শিশুমঞ্চের প্রথম প্রযোজনা হ-য-ব-র-ল নাটকের নান্দনিক উপস্থাপনায় মাতিয়ে রাখে শিশু নাট্যকর্মীরা।গত বুধবার সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিশুমঞ্চের হ-য-ব-র-ল নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিশুদের মেধা ও মনন বিকশিত করতে দক্ষিণাঞ্চলের অন্যতম নাট্যসংগঠন বরিশাল নাটকের শিশুমঞ্চ নামের এ নতুন শাখা যাত্রা শুরু করে। যারীন অদিতির নাট্যরূপ ও নির্দেশনায় সুকুমার রায়ের শিশুতোষ নাটক হ-য-ব-র-ল মঞ্চস্থ করে সংগঠনটি।