শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর বয়সী শিশু পুষ্প খাটের ওপর খেলা করছিল। একপর্যায়ে খাট থেকে পড়ে গিয়ে মেঝেতে থাকা বঁটি দিয়ে তার পেট কেটে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার বাইশটেকিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।শিশুটির পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাফরুল থানার ২৪/৩ বাইশটেকির বাসিন্দা হেলাল মিয়ার ছয় বছর বয়সী শিশু পুষ্প খাটের ওপর খেলা করছিল। একপর্যায়ে সে খাট থেকে পড়ে যায়। এ সময় মেঝেতে থাকা বঁটির ওপর পড়লে তার পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়। রক্তাক্ত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মা রওশন আরা শিশুটিকে বুকে জড়িয়ে বিলাপ করতে থাকেন। বাবা হেলাল মিয়া বুক চাপড়ে কাঁদেন। সবার আহাজারি দেখে কর্তব্যরত চিকিত্সকও চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে চিকিত্সক ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে পুষ্প ছিল ছোট।